সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলে ৬ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২.৩৬ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলে বুধবার (৯ সেপ্টেম্বর) গোটা কমিউনিটিসহ শতশত ঘরবাড়ি পুড়ে গেছে। আকাশ ভয়ংকরভাবে কমলা বর্ণ ধারণ করেছে । এতে অনেক লোকের মৃত্যুর আশঙ্কার ব্যাপারে কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন।

দাবানলের আগুনে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে । অনেক জায়গায় উদ্ধারকর্মী পৌঁছানো অসম্ভব হয়ে পড়ায় আগামী কয়েক দিনে আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

অরেগনের গভর্নর কেট ব্রাইন বলেন, এখানে অন্তত ৫ টি শহর ধ্বংস হয়ে গেছে , ব্যাপকভাবে লোকদের অঙ্গরাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন,“রাজ্যের ইতিহাসে দাবানলের কারণে এটি সবচেয়ে বেশী প্রাণ ও সম্পদহানির ঘটনা হয়ে উঠতে পারে।” প্রতিবেশী ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে তীব্র শুষ্ক বায়ু ও তাপপ্রবাহের কারণে সপ্তাহান্তের পর থেকে দাবানল ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com