সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে জেলা পুলিশ এর উদ্যোগে ২০০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৩.৫৪ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

মোঃইমরান হোসাইন( বরগুনা) তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে করোনায় কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত ২০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশ। সোমবার (০৭সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে তালতলী থানায় জেলা পুলিশের আয়োজন এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়

। পুলিশ সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা ভাইরাসে কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার,মাদক থেকে ফিরে আসা ও গ্রাম পুলিশসহ ২০০ পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।এ খাদ্য সহায়তায় ছিলো চাল,ডাল,মুড়ি,চিনি,চিরা,আখের গুড়,তৈল,বিস্কুট,পানি,দুধ,লবন,টোস্ট ইত্যাদি। জেলা পুলিশের পক্ষে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন আমতলী তালতলী সার্কেল এএসপি সৈয়দ রবিউল ইসলাম ও তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া।

এসময় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন জেলা পুলিশের পক্ষ থেকে করোনা মহামারিতে কর্মহীন,ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত, মাদক থেকে ফিরে আসা ও গ্রামপুলিশদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । ভবিষ্যতেও আমাদের এ খাদ্য সহায়তা বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com