সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে যুবতীকে শ্বাসরোধ করে হত্যা! আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৬.১৮ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে
রিপোর্ট জেলা অফিস,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লুধুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত সিরাজুল্লাহ’র কনিষ্ট মেয়ে ফাতেমা আক্তারের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে একটি চক্র। পূর্ব পরিকল্পিত হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ চক্রটি। ফাতেমা আক্তারকে হত্যা করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে ময়না তদন্ত রিপোর্টে। তবুও এই হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করে খুনীদেরকে আড়াল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে।
এ বছরের জুলাই মাসের ১৯ তারিখে ফাতেমা আক্তারকে একা ঘরে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে মৃত ফাতেমা আক্তারকে বিছানায় শুইয়ে রাখে হত্যাকারীরা। পরে একে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় খুনিরা!
খবর পেয়ে ঘটনাস্থলে রায়পুর থানার পুলিশ এসে সুরতহাল সংগ্রহ করে লাশ নিয়ে যায়। ৪২ দিন পর ময়নাতদন্ত রিপোর্ট আসে, ফাতেমা আক্তারের মাথায় জখম করে ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।
নিহত ফাতেমা আক্তারের বোন সারাবান তহুরা প্রকাশ বৃষ্টি বাদী হয়ে রায়পুর থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন। যার নাম্বার ৩৮ তাং২৯/০৮/২০২০.
এতে করে রায়হান নামের এক আসামিকে রায়পুর থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি আসামিরা পালিয়ে রয়েছেন।
হত্যা মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা আক্তারের পরিবারের সাথে পাশের ঘরের চাচাতো ভাই রায়হান (২৬) পিতা শরীফ ভূঁইয়া, রহিমা বেগম (৫৫) স্বামী শরীফ ভুইয়া, শারমিন আক্তার (২৪) স্বামী মোঃ মানিক ভূঁইয়া, মো: ইয়াসিন (২০) পিতা শরীফ ভূঁইয়াকে আসামি করা হয়।
এদের সাথে পূর্ব থেকে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রায়হান ও তার পরিবার প্রায় সময় পূর্ব বিরোধের কারণে বিভিন্ন সময়ে ফাতেমা আক্তারের পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণ ও ক্ষতি করার হুমকি দিত বলে এজাহারে উল্লেখ করা হয়।
ময়নাতদন্ত রিপোর্টে মাথায় আঘাত ও গলা টিপে হত্যা করার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও একটি কুচক্রী মহল খুনীদেরকে আড়ালে রেখে পরিকল্পিত হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নিহতের পরিবার থেকে জানানো হয়।
নিহত ফাতেমা আক্তারের ভগ্নিপতি মোরশেদ আলম বলেন -‘আমার বোন ফাতেমা আক্তারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোনভাবেই যেন খুনিরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে।’
মামলার বাদী মেঝো বোন শারাবান তহুরা প্রকাশ বৃষ্টি বলেন -‘যারা আমার ছোট বোনকে খুন করেছে তাদের ফাঁসি চাই। যারা এ খুনের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।’
এ বিষয়ে রায়পুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন -‘ মামলা তদন্তাধীন রয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। বাকিরা পলাতক থাকায় তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com