সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দুটি ওয়েব ফিল্মে জামশেদ শামীম

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৯.১৮ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র ও মিডিয়া পাড়ায় বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন এই সময়ের আলোচিত মেধাবী অভিনেতা জামশেদ শামীম। সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক্যাল ফিল্ম অথবা হালের ওয়েব ফিল্মে, সবদিকেই রাখছেন যোগ্যতার স্বাক্ষর।

আর নিজের যত্নশীল কাজে দৃষ্টি কাড়ছেন একের পর এক নির্মাতার। সম্প্রতি একসাথে দু-দুটি থ্রিলারধর্মী ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তরুণ এই পরিশ্রমী অভিনয় শিল্পী। একটি রায়হান রাফি পরিচালিত ‘জানোয়ার’ এবং অপরটি সঞ্জয় সমাদ্দারের ‘ট্রল’। তরুণ মেধাবী নির্মাতা রায়হান রাফি পরিচালিত থ্রিলার ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ এ উঠে এসেছে মুখোশের আড়ালে থাকা সমাজের কিছু অমানুষের গল্প।

যেখানে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম। জামশেদ শামীম ছাড়াও এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছে – তাসকিন, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, এ আর রাহুল, মুনমুন আহমেদ প্রমুখ। এই ওয়েব ফিল্মটি চলতি মাসের যে কোন দিন ‘লাইভ টেকনোলজিস’র সিনেমাটিক এ্যাপ এ মুক্তি পাবে। পাশাপাশি ‘ট্রল’ শিরোনামের ওয়েব সিনামাটিও একটি থ্রিলার ওয়েব সিনেমা। যা নির্মাণ করেছেন গুণী নির্মাতা সঞ্জয় সমাদ্দার।

এখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দু’টি ওয়েব ফিল্মের ফার্স্টলুক পোস্টার দারুণ সাড়া জাগিয়েছে। এই ওয়েব ফিল্মে জামশেদ শামীম ছাড়াও অভিনয় করেছেন অপূর্ব, রাশেদ মামুন অপু, শতাব্দী ওয়াদুদ, ফারিন, সদ্য অকালপ্রয়াত লরেন সহ আরো অনেকে। এটিও খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানালেন অভিনেতা জামশেদ শামীম।

একসাথে দু-দুটি ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে অভিনেতা জামশেদ শামীম বললেন – দর্শক অসাধারণ দুটি ওয়েব ফিল্ম পেতে যাচ্ছে এটা বলতে পারি। দুটি ওয়েব ফিল্মের গল্প, নির্মাণ অসাধারণ। ওয়েব ফিল্ম ‘ট্রল’র নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সাথে আমি এর আগেও কাজ করেছি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। সেটির নাম ছিল ‘পতাকা’। এটি ছিল আমার জীবনের একটি বেস্ট শর্ট ফিল্ম।

নির্মাতা হিসেবে সঞ্জয় সমাদ্দার অবশ্যই অসাধারণ একজন নির্মাতা। কাজের প্রতি তার সম্পূর্ণ ডেডিকেশন আছে এবং তার সাথে কাজ করে সবসময়ই ভালো লাগে। অন্যদিকে ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ নির্মাতা রায়হান রাফি সাথে আমার প্রথম কাজ “দহন” চলচ্চিত্র দিয়ে। তার নির্মাণাধীন “ইত্তেফাক” চলচ্চিত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছি আমি। জানোয়ার ওয়েব ফিল্মটি নির্মাতা রায়হান রাফির সাথে আমার তৃতীয় কাজ। রায়হান রাফি অবশ্যই এ সময়ের একজন মেধাবী তরুণ নির্মাতা। কাজের প্রতি যার শতভাগ সততা রয়েছে।

বরাবরই তাঁর নির্দেশনায় কাজ করে আমি বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করি। সে আসলে অভিনয় করার সুযোগ করে দেয় প্রতিটি অভিনয়শিল্পীকে। পরিশেষে সবাইকে আমার নতুন ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ ও ‘ট্রল’ দেখার অনুরোধ করবো। সবার ভালোবাসা চাই, এরথেকে বড় কোন চাওয়া হতে পারে না।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com