সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৯.০৩ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে প্রায় ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে রুহিয়া থানার ঢোলার হাট ইউনিয়ন এর বড়দেশ্বরী বাজার সংলগ্ন টাংগন নদীর খনন করার সময় এ মুতিটি পাওয়া যায়। এলাকা বাসী সূত্রে জানা যায় শুক্রবার সন্ধায় পানি উন্নয়ন বোর্ড নদী খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলাম এর ড্রেজার মেশিনে কষ্টি পাথরের মুর্তিটি পাওয়া যায়।

শনিবার সকালে ড্রেজার মেশিন মালিক সাইদুল ইসলাম ও নদী খনন কাজে নিয়োজিত স্থানীয় মোকলেছুর খান পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এর কাছে সেটি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার, স্থানীয় সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব। এ বিষয়ে পানি উন্নয়ম বোর্ড ঠাকুরগাঁও এর প্রকৌশলী রবিউল ইসলাম বলেন টাংগন নদীর খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলাম এর ড্রেজার মেশিনে কষ্টি পাথর পাওয়া যায় এবং সেটা ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে জমা দেন এবং পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কোষাগারে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com