সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে চাঁদা না দেয়ায় গ্যারেজ কর্মচারীকে কুপিয়ে রাস্তায় ফেলে গেল সন্ত্রাসীরা!

  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ৪.৪৩ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে গ্যারেজ কর্মচারীকে কুপিয়ে রাস্তায় ফেলে গেল সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের জিন্নাত আলী পাওয়ারী বাড়ীর সামনে।
 ঘটনার বিস্তারিত জানা গেছে একই এলাকার জিন্নাত আলী পাটওয়ারী বাড়ীর মোহাম্মদ মোস্তফা কামালের গ্যারেজে এম এস ট্রেডার্স এর কর্মচারী ও স্থানীয় মাসুদুর রহমানের ছেলে সুজন এর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার জিন্নাত আলী পাটোয়ারি বাড়ীর নুরুল ইসলামের ছেলে রিপন (৩০)। চাঁদা না দেয়ায় এর পূর্বেও গত মাসের আটাশ তারিখে মাইক্রোবাসযোগে রিপন তার সাঙ্গোপাঙ্গ নিয়ে এসে সুজনকে বেধড়ক মারধর করে। এ নিয়ে স্থানীয় ভাবে সমাধান হলেও রিপন বরাবরের মতোই চাঁদা দাবি করে আসছিল।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবারও চাঁদার দাবিতে রিপন ও তার সাঙ্গোপাঙ্গ নিয়ে রাতের আঁধারে সুজন এর উপর হামলা করে। তাকে কুপিয়ে মারাত্মক জখম করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায় সন্ত্রাসী রিপন।
পথচারীরা সুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, রিপন এলাকায় একজন চাঁদাবাজ, সন্ত্রাস হিসেবে পরিচিত। সে ধারালো ছেনি, লোহার রড নিয়ে এলাকায় মহড়া দেয় আর চাঁদাবাজি করে বেড়ায়।
সন্ত্রাসীদ রিপন পৌরসভার পালোয়ান মসজিদ মার্কেটের শাপলা লাইটিং হাউজ এর মালিক বেলায়েত হোসেন শিপন এর কাছে প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। শিপন দিতে অস্বীকার করলে তাকেও লোহার রড দিয়ে মেরে আহত করে। এ নিয়ে শিপন বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। যার নং সি আর ৫২৯/১৯.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com