সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউএনওর মাথার খুলি ভেঙে গেছে, বিদেশ নেয়া অসম্ভব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ৭.৩০ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন। তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে গেছে। তাকে এখনই উন্নত চিকিৎসার জন্য বিদেশও নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম। তিনি জানান, ওই ইউএনওকে রংপুর থেকে সিএমএইচএ নেওয়া হয়েছে।

সেখান থেকে আমাদের হাসপাতালে আনার কথা রয়েছে। হাসপাতালের চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন। এ দিকে রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব জানান, দুপুর ১২টা ৪৭ মিনিটে রংপুর ক্যান্টনমেন্ট থেকে একটি হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়ছে। এর আগে বুধবার দিনগত রাত আড়াইটার দিকে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা ও তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে তাদের উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে গুরুতর আহত ইউএনওকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার কথা জানিয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. রাজকুমার নাথ জানিয়েছেন, ইউএনও ওয়াহিদা খানমের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যেটি অত্যন্ত গুরুতর।

তিনি অচেতন অবস্থায় আছেন। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। দ্রুত তার বড় ধরনের অপারেশন প্রয়োজন। তাকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের হামলার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত মই বেয়ে ইউএনওর সরকারি বাসায় প্রবেশ করে এবং ইউএনওকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে।

মেয়ের চিৎকার শুনে তার বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। পরে পাশের কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে রাতেই বাবা-মেয়েকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর কমিউনিটি হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি আমিরুল। হামলার বিষয়ে জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, হত্যার উদ্দেশ্যেই ইউএনও ওয়াহিদার ওপর এ হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com