সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সজীব ওয়াজেদ জয়ের বলিষ্ঠ নেতৃত্বের জন্যই ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম হাতে নেয়া সম্ভব হয়েছে : ভূমি সচিব

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৪.৩৬ পিএম
  • ৬২৩ বার পড়া হয়েছে

ভূমি সচিব মো.মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সকল ভূমিসেবা ডিজিটাল সেবায় রূপান্তরের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গঠনে মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বলিষ্ঠ নেতৃত্বে এই জটিল কর্মযজ্ঞ দেশের তৃণমূল পর্যায়ে নেয়া সম্ভব হয়েছে।
ভূমি সচিব আরো বলেন, দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত ‘ ফাইবার অপটিক্যাল ক্যাবল ’ সম্প্রসারণ ও উচ্চ গতির ইন্টারনেট সহজ লভ্য করার কারণে এই কর্মযজ্ঞ গ্রহণ করা সম্ভব হয়েছে।
পাটওয়ারী মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত আভ্যন্তরীণ প্রশিক্ষণে দিক নির্দেশনামূলক দেয়া এক বক্তব্যে এ কথা বলেন।
যথাযথ সামাজিক দুরত্ব নিশ্চিত করে কয়েক ভাগে ভাগ করে কর্মকর্তাদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
ভূমি সচিব বলেন, ২০১৯ সালের জুলাই মাস থেকে তিন পার্বত্য জেলা ব্যতিত সারা দেশে ই-মিউটেশন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের জন্য আমরা জাতিসংঘ পুরস্কার পেয়েছি।
এ সময় ভূমি সচিব সকলকে স্বাস্থ্যবিধি মেনে সরকারী বিধি মোতাবেক অফিস করার পরামর্শ দেন।
প্রশিক্ষণে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com