সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হংকং এর শিক্ষাব্যবস্থা সহিংস আন্দোলনে বিপর্যস্ত

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ৬.৪৮ পিএম
  • ৮১০ বার পড়া হয়েছে

হংকং এর সরকার বিরোধী আন্দোলন এ সপ্তায় এক নাগাড়ে চতুর্থ দিনে গড়িয়েছে। সহিংসতা বৃদ্ধি পাবার কারণে হংকং এর একটি বিশ্ববিদ্যালয় এ বছরের বাকি পুরোটা সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।চাইনিজ ইউনিভার্সিটি এবং অন্যান্য কলেজ ক্যাম্পাস যেন দূর্গে পরিণত হয়েছে। ছাত্ররা ব্যারিকেড দিয়ে পথ রোধ করে রেখেছে যাতে পুলিশ ক্যাম্পাসে অভিযান চালাতে না পারে। প্রতিবাদকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। ছাত্ররা ইট ও পেট্রোল বোমা ছুড়ে পাল্টা আক্রমণ করে। পলিটেকনিক ইউনিভার্সিটির ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে তীর ছুড়েছে।

আজ শহরের শিক্ষা দপ্তর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলো এই সপ্তাহ বন্ধ থাকবে বলে ঘোষণা করে।সহিংস আন্দোলনের মুখে হংকং এর দৈনন্দিন জীবন প্রায় থমকে গেছে। গত পাঁচ মাসেরও বেশী সময় ধরে চলতে থাকা এই আন্দোলন মূলত সাপ্তাহিক ছুটির দিনে সীমাবদ্ধ থাকলেও এখন তা অন্যান্য দিনেও গড়িয়েছে। রাস্তা এবং রেলপথে ব্যরিকেড দিয়ে আন্দোলনকারীরা যানজটের সৃষ্টি করে।কয়েক ডজন রেল স্টেশন বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

হংকং এর নির্বাহী কর্মকর্তা ক্যারি ল্যাম, যে আন্দোলনকারীরা ব্যস্ত সময়ে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করেছে তাদের স্বার্থপর বলে আখ্যা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com