সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সড়কে ধানের চারা লাগালেন ব্যাবসায়ীরা

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৪.১৯ পিএম
  • ৬৮৪ বার পড়া হয়েছে
 মোঃ ইমরান হোসাইন (বরগুনা) তালতলী প্রতিনিধিঃ চলাচলে শোচনীয় অবস্থা। রাস্তাটি পাকাকরণের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৩১ আগস্ট) উপজেলার হরিণখোলা চরপাড়ার নতুন বাজারের মূল সদরের রাস্তাটি পাকা করার দাবিতে ব্যবসায়ীরা এ প্রতিবাদ জানান।
জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখোলা, চরপাড়া ও সওদাগরপাড়ার এলাকাবাসীর উদ্যোগে ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সী ১০-১২ বছর আগে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান চরপাড়ায় নতুনবাজার নামে একটি বাজার স্থাপন করেন।
বাজারটিতে প্রায় দুই শতাধিক ব্যবসায়ী দোকান ঘর তুলে স্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য করে আসছেন। সেই থেকে প্রতিবছর ওই বাজার থেকে সরকারও আদায় করছে টোল। এই ইউনিয়নের একটিমাত্র বাজারের পরিবেশের অবস্থা অত্যন্ত শোচনীয়। কিন্তু রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। বর্ষা মৌসুমে বাজারের মূল রাস্তাটিতে হাঁটু পরিমাণ কাদাপানি জমে যায়।
এ মৌসুমে কাদা ও ময়লা পানির ভয়ে যেতে চায় না কেউ। বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সী বলেন, এই উপজেলার গুরুত্বপূর্ণ নতুনবাজারের মূল সড়কটি পাকাকরণের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলাপ করেছি। তারা শিগগিরই সড়কটি পাকাকরণের আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com