সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লাইভ ট্রান্সমিশনে দেওয়ানবাগ শরীফে পালন হল পবিত্র আশুরা

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৪.০৬ পিএম
  • ৬৫৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: “আশুরার দিবসে,আল্লাহ বসেন আরশে, আশুরার ওসিলায় পাপী-তাপী মুক্তি পায়” ওই শ্লোগানকে সামনে রেখে দেওয়াবাগ শরীফে পালন করা করা হল ১০ মহরম পবিত্র আশুরা। রবিবার সকাল ১০ টায় ঢাকার মতিঝিল বাবে রহমত দেওয়ানবাগ শরীফে, দেওয়ানবাগ শরীফের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে দিয়ে বাংলাদেশ ও সারা বিশ্বের খানকায়ে মাহবুবীয়া ও জাকের মজলিশে এক যোগে ফেইসবুকে লাইভ ট্রান্সমিশন ও জুম পদ্ধতির মাধ্যমে পবিত্র আশুরা পালন করা হয়।

আশেকে রাসূল (সঃ)সন্মেলনের আহবায়ক মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী বীর মুক্তিযোদ্ধা সূফি সম্রাট হযরত মাহবুব- এ- খোদা দেওয়ানবাগী হুজুরের আহবানে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেওয়ানবাগ শরীফের প্রধান কার্যালয় বাবে রহমত, ১৪৭ আরামবাগ মতিঝিলে পবিত্র আশুরার সন্মেলন পালন করার মধ্যে দিয়ে একযোগে লাইভের মাধ্যমে সারা বিশ্বের আশেকে রাসূলগন ওই সন্মলনে অংশ গ্রহন করেন। বৈশ্বিক মহামারি করোনার কারনে ঢাকার রাজধানী মতিঝিল বাবে রহমত চত্বরে পাক-পাজ্জাতন ও রাসূল প্রেমিকদের সমাগম না করা হলেও নিজ-নিজ এলাকায় খানকা শরীফ ও জাকের মজলিশে আশেকে রাসূলগন ওই অনুষ্ঠান পালন করতে সক্ষম হন। দেওয়ানবাগ শরীফের প্রধান সমান্বয়ক ও সকল সমস্যার সমাধান ফায়সালাকারী ড.আরসাম খুদরত -এ- খোদার উপস্থাপনায় আশুরার সন্মেলনে পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে সূফি ফাউন্ডেশন’র ওলামা সদস্যগন শানে মোর্শেদ, ইমাম হাসান ও হোসাইনের কারবালার ঘটনাসহ নবী ও রাসূলদের জীবন ইতিহাস তুলে ধরেন। পরে কুরআন ও হাদীসের আলোকে পবিত্র আশুরার দিবসটির গুরুত্ব তুলে ধরে সন্মেলনের আহবায়ক দেওয়ানবাগী হুজুরের সমাপনী বক্তব্যর মধ্যে দিয়ে দেশ ও বিশ্ববাসীর মুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। Sangbadik A R Ahmed ফেইসবুক আইডিতে সারা দেশ ও বিশ্বের আশেকে রাসূলদের ন্যায় অংশ গ্রহন করেন কুমিল্লা দেবীদ্বার পৌর চাপানগর খানকায়ে মাহবুবীয়ার আশেকে রাসূল-জাকের বৃন্দগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com