মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

বিশ্বকলোনী এইচ-ব্লক আকবর শাহ থানার কমিউনিটি পুলিশিং বিট নং (৮১) এর সাধারণ সম্পাদক ওপর সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৪.০৪ পিএম
  • ৬৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি ঃ (রিপন) তুচ্ছে ঘটনাকে কেন্দ্র করে স্বপন দাস (৬৫) নামের এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে, তিনি ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বিশ্বকলোনী এইচ-ব্লক আকবর শাহ থানার কমিউনিটি পুলিশিং বিট নং (৮১) এর সাধারণ সম্পাদক। তিনি আইনকে সম্মান করে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে অন্যায়ের প্রতিবাদ করে, সরেজমিনে জানা যায়।একই এলাকার বাসিন্দা ১)উত্তম কর্মকার (৪০), পিতা রমেশ চন্দ্র। এবং ২)কনিকা কর্মকার (৩৫) স্বামী- উত্তম কর্মকার,এরা দীর্ঘদিন ধরে স্বপন দাস এর পরিবারের উপর বিভিন্ন ভাবে নির্যাতন করে যাচ্ছে বলে জানা গেছে।গত ২৯ শে আগস্ট বিল্ডিং এর ছাদ থেকে নিচে পানি পড়ার কথা বলে। উত্তম কুমার ও তার সন্ত্রাসী বাহিনী স্বপন দাস নামের ওই বৃদ্ধাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। এবং এলোপাথাড়ি রড দিয়ে আঘাত করতে থাকে এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পরে অজ্ঞান হয়ে গেলে সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে,এই বিষয়ে তার বড় ছেলে বাদী হয়ে দুই জনকে আসামি করে। আকবরশাহ থানায় মামলা দায়ের করেছে। এবং এক নম্বার আসামি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, উক্ত আসামিদের বিষয়ে এলাকার লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন শুধু তাই নয় তারা এলাকার সহজ সরল মানুষেকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার কথা বলে জোরপূর্বক জায়গা দখল করে নিত। মাদক দিয়ে পাসানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিত, এবং তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত রয়েছে বলে এলাকার লোকজন তাদের উপরে অতিষ্ঠ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com