সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতের

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ১.৪৩ পিএম
  • ৫৯৯ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণের নিরিখে গতকালই বিশ্ব রেকর্ড গড়েছিল ভারত। একদিনে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৭৯ হাজার মানুষ। এর আগে কোনও দেশে একদিনে এত মানুষ আক্রান্ত হননি। আজও দেশে নতুন সংক্রমণের সংখ্যাটা সেই রেকর্ড ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ছাড়িয়ে গেছে।

আজ সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ হাজার ৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ জন।

পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। যা খানিকটা স্বস্তি জোগাচ্ছে। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ ৭৪ হাজার ৮০২ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৮১ হাজার ৯৭৫ জন করোনা রোগী চিকিৎসাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com