সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ট্রেনের ভাড়া এখনই বাড়ছে না : রেলমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৪.০৪ পিএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

যাত্রীবাহী ট্রেনের ভাড়া এখনই বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেল ভবনে আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা জানান।

এ সময়ে রেলমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এ মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন আরো বলেন, ‘কৃষকের পণ্য সারা দেশে পৌঁছে দিতে লাগেজ ভ্যান ক্রয় করছে রেলওয়ে। লাগেজ ভ্যানের মাধ্যমে কৃষক কম খরচে গ্রাম থেকে ঢাকায় পণ্য নিয়ে আসতে পারবে।

ফলে কৃষকরা লাভবান হবে। পাশাপাশি রাজধানীবাসীও ফ্রেশ পণ্য পাবে।’

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ ভ্যান এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com