সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে গানের প্রতিযোগিতায় অতিথি কুমার বিশ্বজিৎ

  • আপডেট সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৭.২১ পিএম
  • ৮৪৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ   প্রবাসীদের নিয়ে আয়োজিত ‘সিঙ্গাপুরে গানের পাখি প্রতিযোগিতা-২০২০’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।

প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মনোবল চাঙ্গা করতেই মূলত তিনি চূড়ান্ত পর্বের ফেসবুক লাইভ সম্প্রচারে যুক্ত থাকবেন। আগামী ৩০ আগস্ট সিঙ্গাপুর সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) ‘সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি’ ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি দেখানো হবে।

সিঙ্গাপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে সচেতনতা বৃদ্ধি, ভাইরাস সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে এই পেজটি। এছাড়া তারা দীর্ঘদিন যাবত প্রতিভাবান প্রবাসীদের সবার সামনে তুলে ধরার কাজটিও করে যাচ্ছে। এতে নিয়মিতভাবে গান, গল্প, কবিতা ও বিভিন্ন প্রতিষ্ঠিত প্রবাসীদের জীবনের গল্প প্রচার করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে ‘সিঙ্গাপুরে গানের পাখি-২০২০’।

এতে প্রাথমিক পর্যায়ে ১২১ প্রতিভাবান শিল্পী গান জমা দেয়। বিভিন্ন বাছাইপর্বে শেষে এখন তারা সেরা ১০-এ অবস্থান করছেন। তারা হলেন- মো. মামুন, মো. সাদ্দাম হোসেন, রেজাউল ইসলাম, বানিজ খাঁন, পবিত্র সূত্রধর, হোসেন মোহাম্মদ রাজীব, মো. মুকুল হোসেন, প্রবীর দত্ত, ফজলুল করিম ও মেহেদী হাসান।বিশ্বজিৎ ও প্রতিযোগীরা প্রতিযোগিতাটির সমন্বয় করছেন সিঙ্গাপুর প্রবাসী ওমর ফারুকী শিপন, মো. শরীফ উদ্দিন ও রিপন চৌধুরী।

আয়োজন সর্ম্পকে তারা বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমরা অনেকেই ঘরবন্দি। মূলত সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মানসিকতা সবল রাখতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। বিনোদনের মাধ্যমে তাদের কিছুটা মানসিক স্বস্তি দেওয়ার জন্যই এই প্রচেষ্টা।’ শিগগিরই চূড়ান্ত বিজয়ীয় নাম ঘোষণা করা হবে বলে জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com