সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আত্রাইয়ে বিলের পানিতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৫.০৭ পিএম
  • ৭১৭ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে বিল থেকে সোহেল রানা (২০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ সেপ্টেম্ব)  দুপুর  ২টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল দরগাপাড়া বিল থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উরুবাড়া মহিপুর গ্রামের জাকারিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা নওগাঁর মান্দা থানার তুরুকবাড়িয়া গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গত মঙ্গলবার নদীতে গোসল করার সময় নিখোঁজ হয়। পরে তার আত্মীয়স্বজন অনেক খুঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পায় না।
আজ বুধবার দুপুর ২টার দিকে আত্রাই উপজেলার উত্তরবিল দরগাপাড়া বিলের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, বুধবার দুপুর  ২টার দিকে স্থানীয়রা মৃতদেহটি বিলের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বুধবার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com