সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার প্রতিবাদ করায় পিটিয়ে রক্তাক্ত জখম!

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৮.৩৬ পিএম
  • ৮০৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধি :
ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে মারধরের শিকার হন পুকুর মালিক ফখরউদ্দিন ও তার সন্তানেরা।
ঘটনাটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ১২নং দক্ষিন চরের।
বিস্তারিত জানা, গেছে মৃত আবদুল ওয়াদুদের ছেলে ফখরুদ্দীনের বন্দোবস্ত নেয়া সম্পত্তি সম্পন্ন অবৈধভাবে জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে একই এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ জহির (২৮) মোঃ ফরিদ (৩৫),নবী (২৫), ফরিদের ছেলে মোহাম্মদ রাসেল (১৮), মৃত রফিকুলের ছেলে শাহাবুদ্দিন (৪৫), মৃত নাছির উল হকের ছেলে জামাল মাঝি, মৃত ফজলুল করিমের ছেলে মোঃ মোসলেহ উদ্দিন, মোসলেহ উদ্দিনের ছেলে মোহাম্মদ রিয়াজসহ আরও কয়েকজনের সঙ্গবদ্ধ দল।
তারা দীর্ঘদিন ধরে ফখরুদ্দিনের বন্দোবস্ত নেয়া সম্পত্তি অবৈধভাবে জবর দখলের চেষ্টা করে আসছিল ও মালিকানাধীন বিভিন্ন ফলজ বনজ গাছ গাছরা কেটে নিয়ে যাচ্ছিল সন্ত্রাসীরা। এই নিয়ে রামগতি মডেল থানায় কয়েকবার বৈঠক হয়।
 গত রোববার দুপুরের দিকে জহির জোর করে ফখরুদ্দীনের পুকুর থেকে মাছ ধরার সময় প্রতিবাদ করলে জহির ও তার সাঙ্গোপাঙ্গ নিয়ে ফখরুদ্দিন ও তার মেয়ে ফারহানা বেগম, জোসনা বেগম, বেগম তাসনুর বেগম, ফজলুর রহমান, জরিনা বেগম,  কুলসুমা বেগম ও বেল্লালকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই নিয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ফখরুদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com