সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রী দুজন কে পিটিয়েছে বখাটেরা!

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৮.৩৩ পিএম
  • ৬৯৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী-স্ত্রী দুজনকেই পিটিয়ে রক্তাক্ত জখম করে বখাটেরা।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার লক্ষীপুরের ১৯ নং তেয়ারিগঞ্জ ইউনিয়নে।
জানা গেছে, ধর্মপুর বর্তমানে মিয়ার বেড়ির সুলতান মেম্বারের বাড়ির কবির হোসেনের ছেলে মোঃ রুবেল এর স্ত্রী ইয়াসমিন আক্তার পপিকে চর মনসা গ্রামের নাজির উল্লা মাঝির ছেলে সোহেল (৩৫) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও মোবাইলে  অশ্লীল মেসেজ দিয়ে আসছিল। এই নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে বৈঠকে সোহেলকে সাবধান করা হয়।
গত শুক্রবার আবারো সোহেল তাকে কু প্রস্তাব দেয়ায় একই এলাকার মনিরের স্ত্রী মারজাহান বেগমকে জানালে সোহেল ক্ষিপ্ত হয়। সোহেল ও তার অনুসারী মনির হোসেন (৩৫), রাকিব হোসেন (২৫) সহ আরো অজ্ঞাত কয়েকজন মিলে ইয়াসমিন আক্তার পপিকে মারধর করে। তার স্ত্রীকে মারধর করতে দেখে রুবেল এগিয়ে এলে তাকে বেদম প্রহার করে বখাটেরা।
তাদের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।ভর্তি রেজিঃ নং ৫০২০/১৩, ৫০২১/১৪।
এ বিষয়ে মোঃ রুবেল বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান বলেন ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com