মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর ২ সক্রিয় সদস্য গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৮.৩৬ পিএম
  • ৭০৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলায় অভিযান চালিয়ে “আনসার আল ইসলাম”এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতদের নাম- মোঃ ইনামুল হক (২৪) ও মোঃ সিরাজুল ইসলাম (২৩)।

রোববার (২৩ আগস্ট)  দিবাগত রাতে  ঝিনাইদহ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল সিমকার্ড, মেমোরিকার্ড এবং বৈদ্যুতিক তারসহ  বোমা তৈরীর বিভিন্ন উপাদান  উদ্ধার করা হয়েছে।

এটিইউ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে জিহাদী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত মোঃ ইনামুল হক পুরাতন মোবাইল ফোনের ব্যাটারী, বৈদ্যুতিক তার এবং বোমা তৈরীর অন্য উপাদানগুলো দিয়ে শক্তিশালী এক্সপ্লোসিভ তৈরীর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম”এর সদস্যপদ গ্রহণ, সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com