সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিহার প্রদেশের চলচ্চিত্র উৎসবে জুরী হলেন মেঘ

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৯.৪১ এএম
  • ৭৯৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ভারতের বিহার প্রদেশে অনুষ্টিতব্য বেটিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের জুরী হয়েছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

এক ইমেইল বার্তায় উৎসব পরিচালক রিচা শর্মা জুরী হওয়ার আমন্ত্রন জানান মনজুরুল ইসলাম মেঘ কে। উৎসবে জুরী হাওয়ার সম্মতি দেওয়ায় আয়োজক কর্তৃপক্ষের সোস্যাল মিডিয়ায় মনজুরুল ইসলাম মেঘকে অভিনন্দন জানানো হয়েছে। উৎসবের প্রতিষ্ঠাতা রাহুল ভর্মা অভিনন্দন জানিয়ে উল্লেখ করেছেন ভারত ও বাংলাদেশের চলচ্চিত্রে সেতু বন্ধন রচিত হলো, উভয় দেশের চলচ্চিত্রের উন্নয়নে সাংস্কৃতিক বিনিময় হবে এই উৎসবের মাধ্যমে।

উৎসবে জুরী হওয়ার তথ্যটি মনজুরুল ইসলাম মেঘ তার ব্যাক্তিগত ওয়েব সাইটে প্রকাশ করেছেন। উল্লেখ্য, মনজুরুল ইসলাম মেঘ এর আগেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরী, ডেলিগেট ও কিউরেটর হিসাবে অংশগ্রহণ করেছেন।

মনজুরুল ইসলাম মেঘ এর চিত্রনাট্য ও পরিচালনায় ২০১৯-২০ অর্থ বছরে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্ত ‘বিলডাকিনি’ চলচ্চিত্র নির্মাণে ব্যাস্ত আছেন তিনি। নূরুদ্দিন জাহাঙ্গীরের ‘বিলডাকিনি’ উপন্যাস অবলম্বনে নির্মিানাধীন চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আব্দুল মমিন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com