সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ট্রাম্পকে নিষ্ঠুর ও মিথ্যাবাদী বললেন তার বোন

  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৩.২১ পিএম
  • ৬৪৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোন তাকে নিষ্ঠুর ও মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘তার নীতির অভাব রয়েছে। এর অর্থ তাকে বিশ্বাস করা যায় না।’
শনিবার প্রকাশিত একটি গোপন রেকর্ডিং থেকে এ কথা জানা গেছে।
একেবারে কাছের কোন স্বজনের কাছ থেকে ট্রাম্পের বিষয়ে এ ধরণের এটি সর্বশেষ বিস্ফোরক মন্তব্য।
ট্রাম্পের বোন ম্যারিন ট্রাম্প ব্যারি প্রেসিডেন্টের অভিবাসন নীতির সমালোচনা করেছেন। এ অভিবাসন নীতির মাধ্যমে বাবা মায়ের কাছ থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছেল।
তিনি আরো বলেন, ‘তার কোন নীতি নেই। কিছুই নেই। তার খোঁচা মারা ট্ইুট আর মিথ্যা, ওহ মাই গড।’
ট্রাম্পের ভাতিজী গোপনে এসব কথা রেকর্ড করেন। ওয়াশিংটন পোস্ট এ রেকর্ডিং হাতে পেয়ে শনিবার তা প্রকাশ করে।
এর আগে ভাতিজী ম্যারি ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে স্মৃতিকথা মূলক একটি বই লেখেন যেখানে চাচা সম্পর্কে অনেক বিস্ফোরক মন্তব্য রয়েছে।
ট্রাম্পের ছোট ভাই রবার্ট বইটির প্রকাশ বন্ধে চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন। রবার্ট গত সপ্তাহে মারা গেছেন।
গোপন রেকর্ডিংয়ে ব্যারি আরো বলেন, এটি আসলে ধাপ্পাবাজি। ধাপ্পাবাজি ও নিষ্ঠুরতা। ডোনাল্ড নিষ্ঠুর।
এদিকে স্মৃতিকথায় কলেজের প্রবেশিকা পরীক্ষায় তার হয়ে পরীক্ষা দেয়ার জন্যে কোন
একজনকে অর্থ দিয়েছিলেন বলে যে উল্লেখ রয়েছে সে সম্পর্কে ব্যারি বলেন, কাউকে দিয়ে পরীক্ষা দেয়ার কারণে ট্রাম্প পেনসেলভেনিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছিলেন।
ব্যারি আরো বলেন, তিনি এমনকি ওই লোকটির নামও মনে করতে পারেন। প্রেসিডেন্ট কিংবা হোয়াইট হাউস এ রেকর্ডিং সম্পর্কে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com