সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে ধ্বংস করার সুদূরপ্রসারী নীলনকশা : মির্জা ফখরুল

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১০.৪৪ পিএম
  • ৭৫২ বার পড়া হয়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে ধ্বংস করার সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘গ্রেনেড মেরে তাঁকে মারতে চেয়েছেন বেগম খালেদা জিয়া’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বানোয়াট ও ভিত্তিহীন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপির মহাসচিব গ্রেনেড হামলার তদন্তে তৎকালীন বিএনপি সরকারের সময় তদন্ত কমিশন গঠন ও যুক্তরাষ্ট্র থেকে এফবিআই এসেছিল বলেও উল্লেখ করেন।

এক-এগারোর সরকারের আমলে দেওয়া চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর কাহার আকন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এবং সরকারের ইচ্ছেনুযায়ী তারেক রহমানকে জড়িয়ে চার্জশিট দেওয়া হয়।’

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণীসহ ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।

এ ছাড়া পাঁচশর বেশি লোক আহত হয়েছেন। আহতদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রথম সারির অন্যান্য নেতা কোনোরকমে প্রাণে রক্ষা পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com