সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পর্যটন অ্যালবাম বিউটি অফ বরগুনার মোড়ক উন্মোচন

  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৭.২৯ পিএম
  • ৭৮০ বার পড়া হয়েছে

পর্যটন অ্যালবাম বিউটি অফ বরগুনার মোড়ক উন্মোচন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে গতকাল ২০ আগস্ট, রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসন কর্তৃক ‘বরগুনার সৌন্দর্য’ তথা ‘Beauty of Barguna’ নামক পর্যটন অ্যালবাম প্রকাশিত হয়েছে। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত বাংলাদেশের সর্ব দক্ষিণের অপরূপ জেলা বরগুনা। জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত এই জেলার ব্র্যান্ডিং নাম ‘সৈকত সৌন্দর্যের বরগুনা’।

বরগুনা জেলার ইতিহাস-ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার স্মৃতি বিজড়িত স্থান, প্রাকৃতিক নৈসর্গিক পর্যটন এলাকা এবং বরগুনার ইকোট্যুরিজমকে দেশি-বিদেশি পর্যটকদের নিকট তুলে ধরা এবং সংরক্ষণ করাই এই অ্যালবাম এর উদ্দেশ্য। মান্যবর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত আজকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা প্রশাসন এর কর্মকর্তাগণ, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন এবং পর্যটন ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

এই পর্যটন অ্যালবামে উঠে এসেছে মুজিব অঙ্গন, অগ্নিঝরা-৭১, বুকাবুনিয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভসহ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বহু স্মৃতি বিজড়িত স্থানের অনিন্দ্য সুন্দর স্থিরচিত্র। অ্যালবামের মনোমুগ্ধকর ছবিগুলোতে স্থান পেয়েছে জেলার প্রায় ০৫ কি.মি দীর্ঘ শুভসন্ধ্যা সমুদ্র সৈকত; সৈকত সংলগ্ন ডিসি পয়েন্ট, অবারিত ঝাউবন, সৈকতের অদূরে দেশের ২য় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিরি ইকোপার্ক যেখানে দেখা মেলে কুমির, হরিণ, বানরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর স্থিরচিত্র ।

এছাড়াও অ্যালবামে উল্লেখিত ছবিগুলো বর্ণনা করছে মোহনা পর্যটন কেন্দ্র, সিডর স্মৃতিস্তম্ভ এবং ৫,৫০০ একর আয়তনবিশিষ্ট হরিণঘাটা ইকোপার্ক যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদেরকে আকৃষ্ট করে। স্থিরচিত্রসমূহ জেলার মূঘল স্থাপনা বিবিচিনি শাহী মসজিদ, খ্রিস্টান পল্লী, তালতলীর রাখাইন পল্লীসহ বরগুনার বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন উপস্থাপন করে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ অর্জনে কাজ করে যাচ্ছে।

এই অর্জনের অংশীদার হতে এবং এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে বরগুনার পর্যটন শিল্পের বিকাশ বিশেষভাবে গুরুত্ব বহন করে। এ গুরুত্বকে সামনে রেখে বরগুনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যকে একীভূত করে জেলার ইকোট্যুরিজমের অফুরন্ত সম্ভাবনাময় দ্বারকে উম্মেচিত করার প্রয়াসেই মূলতঃ অ্যালবামটি প্রকাশ করছে বরগুনা জেলা প্রশাসন।

অ্যালবামে স্থান পাওয়া ১৫১টি স্থিরচিত্র এই জেলার ভৌগোলিক অবস্থান, সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক সৌহার্দ্য, নৈসর্গিক প্রকৃতি, কৃষি ও সুনীল অর্থনীতি সম্পর্কে ভ্রমণপিপাসুদের মননে আগ্রহের উদ্রেক করবে যার ফলে কালক্রমে পর্যটনে সমৃদ্ধ বরগুনা জেলা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বিশেষ অবদান রাখবে বলে জেলা প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com