সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে কার্যত প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১.৫৬ পিএম
  • ৬৬১ বার পড়া হয়েছে

ভারতে কার্যত প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। আপাতত গোটা দেশ করোনার ভ্যাকসিনের অপেক্ষায়। কিন্তু ভ্যাকসিন এলেই যে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। কারণ, ভারত সরকার এখনও ভ্যাকসিন কীভাবে বণ্টন করা হবে, তার কোনও সুস্পষ্ট নীতি তৈরি করতে পারেনি। ফলে প্রত্যেক ভারতীয়র কাছে ভ্যাকসিন কবে, কীভাবে পৌঁছাবে, তা জানা নেই। আর এটা নিয়েই এবার সতর্ক করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।বিশ্বের সবচেয়ে বেশি ভ্যাকসিন প্রস্তুতকারকদের মধ্যে ভারতের নাম সবার উপরের সারিতে। স্বাভাবিকভাবেই উপযোগী করোনার টিকা বাজারে এলে ভারতীয় সংস্থাগুলিই তার বেশিরভাগটা উৎপাদন করবে। কিন্তু ভ্যাকসিন কীভাবে বণ্টন হবে, তা এখনই ঠিক করে ফেলা দরকার বলে মনে করছেন রাহুল গান্ধী। আজ শুক্রবারই এক টুইটে তিনি বলেন,”ভারত করোনার ভ্যাকসিন সর্বাধিক উৎপাদক দেশগুলির মধ্যে একটি হতে চলেছে। তাই সুনির্দিষ্ট, সুপরিকল্পিত এবং ন্যায়সঙ্গত ভ্যাকসিন বিন্যাস পদ্ধতি অত্যন্ত প্রয়োজনীয়। যাতে এই ভ্যাকসিনের সুপ্রতুলতা, কম খরচ এবং সুষম বণ্টন নিশ্চিত করা যায়। ভারত সরকারের উচিত এখনই সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com