সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণের ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ১০.৪২ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা। এই ঘোষণা অনুসারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সোমবার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল রাজধানীর শেরে বাংলানগরস্থ গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় চত্বরে একটি লটকন গাছের চারা রোপণের মাধ্যমে এর উদ্বোধন করেন।

এ সময় প্রতিরক্ষা সচিব দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সবাইকে স্বপ্রণোদিত হয়ে অধিক পরিমাণে বৃক্ষরোপণের উদ্যোগ নিতে আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, ড. মো. মাহামুদ-উল-হক, মো. সফিকুল আহম্মদ, যুগ্ম সচিব (পূর্ত ও উন্নয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

বৃক্ষরোপণ অভিযান-২০২০ উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর দপ্তর সংস্থায় নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com