সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০, ৯.০০ পিএম
  • ৬৮৩ বার পড়া হয়েছে

মন্ত্রিপরিষদ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ‘বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট আইন -২০২০ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অভিনেতা ও অভিনেত্রীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রিসভা আজ বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট এ্যাক্ট -২০২০ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন এবং মন্ত্রিপরিষদ সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে সভায় যুক্ত হন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অস্বচ্ছল ও অক্ষম শিল্পীদের কল্যাণ ও চিকিৎসার জন্য তাদেরকে আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই আইন প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত আইনে কোন শিল্পীর মৃত্যু হলে তার উপর নির্ভরশীলদের সহায়তা দিতে এবং অন্যান্য কর্মকা- সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে।
সচিব আরো বলেন, তথ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ১৩ সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাদের নিজস্ব অর্থ ও সরকারী বরাদ্দকৃত অর্থ দ্বারা এর কার্যক্রম পরিচালনা করবেন।
আনোয়ারুল আরো বলেন, খসড়া আইন অনুযায়ী, ট্রাস্টে একজন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন যিনি ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন, ট্রাস্টটি এর কর্মকান্ড পরিচালনার জন্য অনুদান ও ঋণ গ্রহন করতে পারবে। এ ব্যাপারে ট্রাস্টকে আগাম অনুমতি গ্রহন করতে হবে।
মন্ত্রিসভায় দ্বৈতকর পরিহার এবং কর-রাজস্ব ফাঁকি রোধ করার জন্য মালদ্বীপ ও চেক রিপাবলিকের সাথে স্বাক্ষরের জন্য প্রণীত দুটি কর চুক্তির খসড়াও অনুমোদন করা হয়।
এছাড়া, সভায় সৌদি আরব ও নেপালের সাথে স্বাক্ষরের জন্য প্রণীত আরো দুটি সরকারি পর্যায়ের চুক্তির খসড়ার বিষয়ে সম্মতি দেয়া হয়েছে।
চুক্তি দুটি হচ্ছে- সৌদি আরবের সাথে কাস্টমস বিষয়ে ‘সহযোগিতা ও পারস্পরিক সহায়তা’ এবং নেপালের সাথে ‘অ্যাডেনডাম টু দ্য প্রটোকল টু দ্য ট্রানজিট এগ্রিমেন্ট’।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com