সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নিষিদ্ধ করার ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০, ৭.২২ পিএম
  • ৬১১ বার পড়া হয়েছে

ভারতের প্রতিরক্ষামন্ত্রক আজ ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র বিদেশ থেকে আমদানি করা নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবছর ডিসেম্বর মাস থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ এক ট্যুইট বার্তায় এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে আত্মনির্ভর হওয়ার পথে এগোনোর জন্য যেসব নীতি ঘোষণা করেছেন, প্রতিরক্ষামন্ত্রক সেই পথেই চলবে।

আপাতত ১০১টি অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি বন্ধ করে দিয়ে সেগুলো দেশেই তৈরি করা হবে। এতে আমাদের আত্মনির্ভরতা যেমন বাড়বে তেমন অর্থনীতিও শক্তিশালী হবে।

প্রতিবছর ভারতের স্থলবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী কয়েক লক্ষ কোটি টাকার বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র কেনে। যে জিনিসগুলো এবারে নিষিদ্ধ করা হয়েছে তারমধ্যে অ্যাসল্ট রাইফেল, কামান, সাঁজোয়া গাড়ি, যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভারী সরঞ্জাম, হেলিকপ্টার এবং পরিবহন বিমান ছাড়াও রয়েছে খুঁটিনাটি নানান জিনিসপত্র।

ভারতীয় যেসব শিল্প কারখানা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে এবং ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের অধীনে যে গবেষণা ও ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে এখন থেকে সেগুলোকে আরও বেশি কাজে লাগানো হবে। প্রতিরক্ষা মন্ত্রকের তালিকায় এরপর আরও কিছু জিনিস যোগ হতে পারে, কিছু জিনিস বাদও যেতে পারে। সেটা সময় সময় প্রয়োজনীয়তা অনুসারে পরিবর্তন সাপেক্ষ। ভারতীয় শিল্পমহল রাজনাথ সিংয়ের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে এই মুহূর্তে ভারতের উত্তেজনাময় সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা আরও বেশি তাৎপর্যজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com