মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেপ্তার-১০

  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০, ৯.৪৯ এএম
  • ৭০৫ বার পড়া হয়েছে

 

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকেলে নিহত জাহাঙ্গীর আলমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এদিকে এ ঘটনায় হাজ্বী ইসমাইল হোসেন বাদী হয়ে মুশা মাষ্টার ওরফে মুশাকে প্রধান আসামী করে মোট ১৪ জনের বিরুদ্ধে থানায় মালামাল লুট হত্যাসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করে । মামলা দায়েরের পর হাসপাতালে চিকিৎসাধীন মুশার লোকজনকে পুলিশ হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা চালিয়ে। শুক্রবার(৭ আগস্ট) তাদের আটক দেখিয়ে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেয় থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানী(২২) একই গ্রামের খিজযুত আলীর ছেলে মুসলিম উদ্দিন ( ৪৮), ইব্রাহিমের ছেলে আইয়ুব ( ৩৩ ), ইব্রাহিমের ছেলে আলিম (৩৫), আবু হানিফের ছেলে হালিম (৩৫), লিয়াকতের ছেলে ইব্রাহিম (৫৫), দিলজরের ছেলে সোলেমান (৬৫), সোলেমানের ছেলে মাহাবুব (৩১), মাহাবুবের স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও নূর আলমের স্ত্রী রোজিনা বেগম (২৭)।

ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং দশজন আসামীকে আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এবং বাকী আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত : ওই এলাকার ইসমাইল হোসেনের বাড়ির সীমানা সংলগ্ন ৮শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে ইসমাইল হোসেন তার বাড়ির বিরোধ পূর্ন সীমানায় প্রাচীর নির্মানের কাজ শুরু করে। এতে বাঁধা দেয় মুসা। এনিয়ে দুপক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ২৪ জন আহত হয়। তাদের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ইসমাইল গ্রুপের আহত জাহাঙ্গীর আলমসহ তিনজনের অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহাঙ্গীর আলম। ওই দিন সন্ধ্যায় ইসমাইল হোসেন বাদি হয়ে ১৪জনকে আসামী করে থানায় মামলা করলে পুলিশ ১০জনকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com