সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ১৬ জনকে আটক

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ৫.৪৫ পিএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। জরুরি তদন্তের স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বিকালে লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ৬ বছর ধরে একটি গুদাম ঘরে অরক্ষিত অবস্থায় থাকা ২ হাজার ৭৫০ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষ।

বিস্ফোরণের তীব্রতায় গোটা শহরই ভূমিকম্পের মত কেঁপে ওঠে। ২৪০ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া গিয়েছিল এর কম্পন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছিল ৫ কিলোমিটারের মধ্যকার দালানগুলোর জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরুতের ৪০ শতাংশ ঘরবাড়ি।  গৃহহারা হয়েছে সেখানকার ৩ লাখ মানুষ।

এই ঘটনার সঙ্গে জড়িতদের গত বুধবার গৃহবন্দি করা হয়। তাদের মধ্য থেকে ১৬ জনকে বৃহস্পতিবার (৬ আগস্ট) জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়। বাকিদের বিরুদ্ধেও তদন্ত চলছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা  এ তথ্য জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com