সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিনহা হত্যা মামলার পুরোপুরি প্রভাব মুক্ত হয়ে হত্যার তদন্ত করা হবে

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১.৪৭ পিএম
  • ৬৫৬ বার পড়া হয়েছে

প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থেকে সিনহা হত্যা মামলার তদন্ত করা হবে বলে জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে উত্তরায় র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যমে শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

ব্রিফিংয়ে তিনি জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার মোটিভ খুঁজে বের করবে র‍্যাব। এ ঘটনায় আসামিদের কার কী ভূমিকা ছিল, তদন্তে তাও উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশজুড়ে আলোচনার জন্ম দেয়া চাঞ্চল্যকর এ ঘটনা সর্বোচ্চ সতর্কতার সাথে তদন্তের কথাও জানায় র‍্যাব।

ব্রিফিংয়ে র‍্যাব আরো জানায়, আদালতে সাত জনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী দশ দিনের মধ্যে মধ্যে রিমান্ড শুরু করবেন তারা। পুরোপুরি প্রভাব মুক্ত হয়ে এই হত্যার তদন্ত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com