সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১০.৩২ এএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক , আল সামাদ রুবেলঃ নৃত্যশিল্পী অন্তর দেওয়ান বলেন প্রতি বছরের মতো এই দিনে আমি আমার দল নিয়ে বিভিন্ন পারফরম্যান্স নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে থাকি।

কিন্তু কোভিড -১৯ আমাদের এক এক করে” বিজু থেকে আলপালনী” উৎসব এবং কি এইবার বিশ্ব আদিবাসী দিবসকেও থমকে দিল। এই একটি দিনে আমি মন,প্রাণ খুলে পারফরম্যান্স দিয়ে নিজের প্রতিবাদী ভাষাকে প্রকাশ করি। কারন,আমি নই চাকমা, নই উপজাতি, নই ক্ষুদ্র নৃগোষ্ঠী আমি একজন আদিবাসী হিসেবে নিজেকে পরিচয় দিতে সাচ্ছন্দ্যবোধ করি।

এই মহামারীতে আপাতত ঘরে বসে বসেই কিছু কাজ করেছি।যেমন-রবীন্দ্র- নজরুল জয়ন্তীতে বিভিন্ন রবীন্দ্র -নজরুল সংগীতকে চাকমা ভাষায় অনুদিত গানের উপর নাচ করেছি। তারপর,ঈদে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানে আমার দল নিয়ে দুইটি নাচ করেছি। যেই কাজগুলি করে করোনার ভয়াবহতা কিছুটা হলেও জয় করেছি। এবং Dance Chariot ফেইসবুক পেইজের আয়োজনে “বিশ্ব নাচের মিলনমেলা” নামে একটি অনুষ্ঠান প্রতি সপ্তাহে প্রিমিয়ার ভিডিওর মাধ্যমে নাচের বিভিন্ন ফরম নিয়ে প্রকাশ করছে সেখানে আমি আমার আদিবাসী নাচের একটা পারফরম্যান্স করেছি।

এবং আজ বিশ্ব আদিবাসী দিবস ভার্চুয়াল মাধ্যমে পালিত হচ্ছে সেখানে আমার একটা রেকর্ডেট ভিডিও লাইভ করবে।এই মুল অনুষ্টানটি পরিচালনা করবে “বাংলাদেশ আদিবাসী কালচারাল ফোরাম “এবং মুল আয়োজনটি লাইভ করবে মিডিয়া পার্টনার ipnews.com অফিসিয়াল পেইজের মাধ্যমে যেখানে আদিবাসী নেতৃবৃন্দ এবং দেশের বিশিষ্ট গবেষক,শিক্ষাবিদরা এই পেইজের মাধ্যমে উপস্থিত থাকবেন।

এই পারফর্মেনসে বলতে চেয়েছি– এই জুম পাহাড়ে লেখা আছে আমাদের নাম,যেখানে আমার পূর্বপুরুষরা আদি থেকে জুমচাষ করে অস্তিত্ব লড়াইয়ে সংগ্রাম করছে।সেই জুম,সেই পাহাড় রেখে আমি কোথাও যাবো না। এখানেই থেকে যাবো। আর, আমি এদেশের একজন আদিবাসী নাগরিক হিসেবে বাচতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com