সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লেবাননে বিস্ফোরণ আদতে সন্ত্রাসবাদী হামলা : ট্রাম্প

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৩.৩২ পিএম
  • ৬১৫ বার পড়া হয়েছে

লেবাননে বন্দরে পরিকল্পিত ভাবেই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন মার্কিন সেনাকর্তাদের ধারণা, ওটা ছিল বড় রকমের সন্ত্রাসবাদী হামলা। তাঁরা সে কথা তাঁকে জানিয়েছেন।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘আমাকে সেনাকর্তারা জানিয়েছেন, লেবাননে সম্ভবত সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে লেবাননের বন্দরে পর পর দু’টি অসম্ভব জোরালো বিস্ফোরণে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত সংখ্যা চার হাজারেরও বেশি। বুধবার লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এক বিবৃতিতে জানান, বন্দর এলাকার একটি গুদামে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল গত ছয় বছর ধরে। তাতেই হয়তো বিস্ফোরণ ঘটেছে। পরে একই ইঙ্গিত দেন লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ ফাহমিও।

লেবানন সরকার যখন বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে, তখন ওই ঘটনাকে কেন সন্ত্রাসবাদী হামলা মনে করছেন, জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘খুব মনে হচ্ছে, বিস্ফোরণই ঘটানো হয়েছে লেবাননে। আমি মার্কিন সেনাকর্তাদের সঙ্গে কতা বলেছি। ওঁরা আমাকে জানিয়েছেন, ওঁদের ধারণা, এটা সন্ত্রাসবাদী হামলা। এটা নিছকই কোনও দুর্ঘটনা নয়। একটা হানাদারি। পরিকল্পিত। খুব শক্তিশালী বোমা ছিল। বড় রকমের সন্ত্রাসবাদী হামলা হয়েছে সম্ভবত।

দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধে এত ভয়াবহ বিস্ফোরণ দেখেনি লেবাননের রাজধানী। এর আগেও বহু মৃত্যুর সাক্ষী থেকেছে বেইরুট। কিন্তু একসঙ্গে এত রক্তাক্ত মুখ বহু বছর দেখেনি এই শহর। বেইরুটের রাজপথ আজ কার্যত ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে। অলিতে-গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুঁড়িয়ে যাওয়া ঘরবাড়ি আর রক্তের দাগ।

মঙ্গলবার বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেইরুটের বন্দর সংলগ্ন এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ২০০ কিলোমিটার দূরে সাইপ্রাসের মানুষও সেই ভয়ানক শব্দ শুনতে পেয়েছেন বলে দাবি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়োয় প্রথমে দেখা গিয়েছে, ভয়ঙ্কর শব্দে কিছু একটা ফাটতেই ছাই রঙা ধোঁয়ায় ভরে যাচ্ছে চারপাশ। মুহূর্তে সেই ধোঁয়া রং পাল্টে কমলা হয়ে যাচ্ছে।

বিস্ফোরণের জেরে প্রথমে কাঁপতে শুরু করে আশপাশের বাড়ি দরজা-জানলা। তার পরের কয়েক মিনিটে প্রচুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। বাদ পড়েনি বহুতলও। ঝনঝনিয়ে ভেঙে পড়েছে দূর-দূরান্তের বাড়িঘর-দোকানের কাচ। বন্দর সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা প্রচুর গাড়িও দুমড়িয়ে মুচড়িয়ে গিয়েছে। আর্থিক মন্দায় বিধ্বস্ত লেবানন এখন নতুন সঙ্কটের মুখে দাঁড়িয়ে। গত এক বছর ধরেই অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার মানুষ। তার উপর এই বিস্ফোরণে প্রায় ২ লক্ষ মানুষ গৃহহীন।

লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ ফাহমি জানিয়েছেন, বন্দর চত্বরের একটি গুদামঘরে প্রায় ২৭০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট জমা করা ছিল ২০১৪ সাল থেকে। জর্জিয়া থেকে মোজাম্বিকগামী একটি জাহাজ আইনি জটিলতায় লেবাননে আটকে পড়েছিল, সেই জাহাজেই ছিল এত রাসায়নিক।  কোনও ভাবে সেই গুদামে আগুন লেগে যায়। যার পরিণতি এই ভয়াবহ বিস্ফোরণ। রাসায়নিক বিশেষজ্ঞেরাও প্রায় একই কথা বলেছেন। তাঁদের অবশ্য দাবি, অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে আশপাশে কোথাও মজুত রাখা বাজির একসঙ্গে বিস্ফোরণ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com