সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তিতে বিক্ষোভের সম্ভাবনা

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৩.০৬ পিএম
  • ৬৬৩ বার পড়া হয়েছে

৩৭০ ধারা বাতিল এবং কাশ্মীর রাজ্যের পুনর্গঠনের পর বছর ঘুরে এল। গত বছর ৫ আগস্ট সরকার সংবিধানের ৩৭০ ধারা প্রত‌্যাহার করে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ খর্ব করে। ওইদিনই সংসদে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাস হয়। যাতে রাজ‌্য ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা ঘোষণা হয়। বর্তমানে সেই অনুযায়ী জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে। আগামীকাল ৫ ই আগস্ট বুধবার সেই ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তি। আর ওইদিন উপত্যকাজুড়ে বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রশাসন সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট কিছু সংগঠন আগামীকাল বুধবার উপত্যকাজুড়ে বিক্ষোভের পরিকল্পনা করছে। কোনও কোনও জায়গায় হিংসাত্মক বিক্ষোভের পরিকল্পনাও করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এই পরিস্থিতিতে মানুষের জীবন এবং সরকারি সম্পত্তির ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সেকারণেই আজ মঙ্গলবার থেকে শ্রীনগরজুড় দু’দিনের কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এই বাড়তি নিষেধাজ্ঞা। গোটা শহর ছেয়ে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। শহরের প্রতিটি কোণে চালানো হচ্ছে চিরুনি তল্লাসি। সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা-চেকিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com