মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিরোধীদল টেলিভিশনে উঁকি দিয়ে কথা বলে, ঘর থেকে বের হয় না : তথ্যমন্ত্রী : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০, ৬.৩৭ পিএম
  • ৭৯৮ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমাদের বিরোধীদল টেলিভিশনে উঁকি দিয়ে কথা বলে, ঘর থেকেও বের হয় না। ঘরের ভেতরে বসে অনলাইন সংযুক্ত হয়। আর সেখান থেকে উঁকি দিয়ে কথা বলে। উঁকি দিয়ে কথা বলে বলে সরকারের সমালোচনা করে। আমরা একদিনও বসে ছিলাম না। আমি অনুরোধ জানাব, যাঁরা সমালোচনা করেন, তাঁরা জনগণের পাশে দাঁড়ান। চট্টগ্রাম সার্কিট হাউসে আজ সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন হাছান মাহমুদ।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘চলমান সংকটকালে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী তাঁর দলের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীরা ঝুঁকি নিয়ে সে নির্দেশ পালন করছেন।

হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান আছে, কিছু ব্যক্তিবর্গ আছে, তাঁরা শুধু সমালোচনাই করতে জানে। এই করোনাভাইরাসের সময়ে তাঁদের কিন্তু দেখা যাচ্ছে না। এখনো তো চাল নিয়ে কারো কাছে যায় নাই। তাদের কাউকে দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে হঠাৎ বিবৃতি দিয়ে তাঁরা যে এখনো আছেন, সেটি জানান দেন। কিন্তু জনগণের পাশে আমরা তাঁদের দেখতে পাচ্ছি না।

এ সময় সাংবাদিকদের বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ করতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘কেউ কেউ পান থেকে চুন খসলেই হৈ হৈ রৈ রৈ করেন। এ অবস্থায় দায়িত্ব পালনে গণমাধ্যমের সহায়ক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

করোনাভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘তারপরও মহামারির শুরু থেকে আজ পর্যন্ত দেশের কোথাও একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

মতবিনিময়কালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এন টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com