মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা

ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপনাস্ত্র মহড়া দিয়েছে।

  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০, ২.৫০ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

ইরানের আধা সামরিক রেভ্যুলিউশানারি গার্ড মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি বিমানবাহী নকল জাহাজকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে । এই মহড়া আসলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুটি অস্থায়ী ঘাঁটিকে লক্ষ্য করেই চালানো হয়েছে। মঙ্গলবার প্রচারিত এক ফুটেজে দেখা গেছে একটি হেলিকপ্টার থেকে ইরানি কমান্ডোরা দড়ি বেয়ে ঐ নকল জাহাজে নেমে আসছে । এই মহড়ার নাম তারা দিয়েছে মহানবী -১৪ । বিমান বিধ্বসংসী বন্দুকও বন্দর আব্বাসের কাছে একটি ড্রোনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একজন কমান্ডার বলেছেন এই গার্ড বাহিনী যারা কেবল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ‘এর কাছে জবাবদিহি করে থাকে তারা এই মহড়ার সময়ে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করেছিল এবং এই মহড়া বুধবারও অব্যাহত থাকবে।

এই মহড়া এবং এর আমেরিকান জবাব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলে আসা দীর্ঘদিনের পারস্পরিক হুমকিকেই তুলে ধরেছে। গত বছর এক নাগাড়ে কয়েকটি ক্রমবর্ধমান ঘটনার পর বাগদাদে আমেরিকান ড্রোন ইরানের শীর্ষ জেনারেলকে হত্যা করার পর থেকে এই উত্তেজনা বিরাজ করছে। তেহরান ঐ আক্রমণের পাল্টা জবাব হিসেবে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে যাতে ইরাকে আমেরিকান বাহিনীর বহ সৈন্য আহত হয়।

যদিও করোনাভাইরাস মহামারি কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রেখেছে, সংঘাতও বাড়ছে কারণ ইরানের উপর এক বছরের জন্য আরোপিত জাতিসংঘের অস্ত্র ‍নিষেধাজ্ঞার মেয়াদ আমেরিকা আরও বাড়ানোর পক্ষে যুক্তি দিচ্ছে। ঐ নিষেধাজ্ঞা এ বছর অক্টোবর মাসে শেষ হবে। সিরিয়ার আকাশে সম্প্রতি আমেরিকার একটি জঙ্গি বিমান ইরানের যাত্রীবাহি বিমানের দিকে অগ্রসর হবার ঘটনায় দুটি দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com