সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মাস্ক না পরায় জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ৮.১২ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করার দায়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১’শত টাকা অর্থদন্ড করা হয়েছে। অপরদিকে আজ মেঘনা নদীর রায়পুর অংশের পুরান বেড়ী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ও ১০ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বিকালে পৃথক ভ্রাম্যমান আদালতে মোট ১৪ হাজার ১’শত টাকা জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য- মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সরকারি নির্দেশ অমান্য করে-মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করায় আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। একইদিন মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও জরিমানাও আদায় করা হয়েছে।। জরিমানার অর্থ সরকারি কোষাঘারে জমা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com