সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিএনজিচালিত অটোরিকশার চালক বেলালের নেশা ছিল ধর্ষণ, ১০টি ধর্ষণসহ ১৩টি মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ৬.০৩ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক বেলালের নেশা ছিল ধর্ষণ। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১০টি ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোরে নগরীর বায়েজিদ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ ঘটনায় সহকারী কমিশনারসহ তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের।

সিএমপির (উত্তর) উপকমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করে জানান, আজ ভোরের দিকে শান্তিনগর সমবায় আবাসিক এলাকায় টহলরত পুলিশকে লক্ষ্য করে আসামি বেলাল দফাদার ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে বেলাল দফাদারকে গ্রেপ্তার করা হয়।

এরপর বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি এলজি, আটটি কার্তুজের খোসা, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্যাক্সিসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।

উপকমিশনার আরো বলন, ‘নিহত বেলালের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি অপহরণ ও ধর্ষণ মামলা রয়েছে। সিএনজি অটোরিকশা চালানোর আড়ালে শিশু অপহরণ ও ধর্ষণ করাই নেশা ছিল বেলালের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com