সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাহেদসহ ১৭জনের বিরুদ্ধে মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে র‌্যাব

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ৩.৩৯ পিএম
  • ৪০৩ বার পড়া হয়েছে

করোনার চিকিৎসার নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ১৭জনের বিরুদ্ধে দায়ের করা মামলার নতুন করে তদন্তের দায়িত্ব পেয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এই মামলার তদন্ত করছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটির তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল র‌্যাব।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ আজ বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, মামলা দায়েরের পরপরই তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করি। মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে আমাদের তদন্তের অনুমোদন দেয়।
লে. কর্নেল আশিক বিল্লাহ বাসসকে জানান, ইতোমধ্যে সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি জাল টাকা উদ্ধারের মামলা ও সাতক্ষীরার দেবহাটা থানায় অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলাসহ এই দু’টি মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই আমরা এই দু’টি মামলার তদন্তের অনুমোদন পেয়ে যাবো।
তিনি বলেন, সাহেদের বিরুদ্ধে আজ বুধবার পর্যন্ত ফোনে ও ই-মেইলে ১৫০টি অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। এগুলো যাচাই-বাচাই করা হচ্ছে।
করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ৬ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।
এদিকে, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা বাসসকে জানান, ‘এখনও পর্যন্ত সাহেদ করিম ওরফে মো. সাহেদের বিরুদ্ধে আমার থানায় প্রতারণা, জাল-জালিয়াতি,অর্থআত সাত, জালটাকা সংক্রান্ত ১১টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com