সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রামপুরায় ৭৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২০, ৯.২১ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর রামপুরা এলাকায় অভিযান করে ৭৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মোঃ জুলহাস মিয়া (২৬)। ১৯ জুলাই রাত ৮টার দিকে রামপুরা থানার ডিআইটি রোড পূর্ব রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি উদ্ধার প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম বলেন, রামপুরা থানার ডিআইটি রোড পূর্ব রামপুরা নিউ ভাই ভাই এন্টার প্রাইজ এর সামনে দুইজন ব্যক্তি মাদক দ্রব্য গাঁজা নিয়ে অবস্থান করছেন বলে সংবাদ পেয়ে ঐ স্থানে ১৯ জুলাই রাত ৮ টার দিকে অভিযান করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি তাদের কাছে থাকা ৩টি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় জুলহাস নামের একজনকে গ্রেফতার করা হয়। অপরজন পালিয়ে গেছেন। জুলহাসকে গ্রেফতারের পর ফেলে আসা ৩টি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে দেখা যায়, কস্টেপ দিয়ে প্যাকেট করা ৩০ প্যাকেট লুজ গাঁজা যার প্রতিটিতে আড়াই কেজি করে মোট ৭৫ কেজি গাঁজা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জুলহাস ও তার অপর সহযোগি ব্রাহ্মনবাড়িয়া থেকে গাঁজা নিয়ে গাড়িতে করে এসে রামপুরায় নেমেছিল। তারা এ গাঁজা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রির জন্য এনেছিল।

এ সংক্রান্তে রামপুরা থানায় একটি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com