সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্মার্টফোনের লোভনীয় অফারের নামে প্রতারণা !

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ১০.২৮ এএম
  • ২৮১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে চটকদার বিজ্ঞাপন সাঁটিয়ে একশ্রেণীর প্রতারকরা একাউন্ট বা আইডি খুলে লোভনীয় অফার করে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তেমনি ফেসবুকে কয়েকটি আইডির সন্ধান মিলেছে এসব প্রতারকের। ফোন কর্ণার শপ( phone conner shop), ব্র্যান্ডস শপ ৯৯( Brands shop 99), বাইট বিডি শপ (Bite bd shop) নামের ফেসবুক আইডি থেকে স্মার্টফোনের লোভনীয় অফার করে গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা অফার করে গ্রাহকের কাছ থেকে সমুদয় টাকা বুঝিয়ে নিলেও গ্রাহককে স্মার্ট ফোনের বদলে পুরনো নষ্ট সস্তা একটা বাটন মোবাইল সেট কুরিয়ার করে। কুরিয়ার চার্জ পর্যন্ত গ্রাহককে দিতে হয়। দেখা যায় প্রাপ্ত মোবাইলের মূল্য কুরিয়ার খরচও নয়। তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছেন উর্মি রহমান নামের এক কর্মজীবী নারী। তিনি একটি স্মার্টফোনের (অফার মূল্যসাড়ে চার হাজার টাকা) অর্ডার করে পেয়েছেন ৩০০ টাকা দামের বাটন সেট। এ প্রতিবেদককে উর্মি রহমান বলেন-‘ দুনিয়াতে বিশ্বাস শব্দটা উঠে গেছে। ফেসবুকে এত সুন্দর অফার দেখে স্মার্টফোনের অর্ডার করেছি, বিনিময়ে একটা পুরনো বাটন সেট পেয়েছি। কুরিয়ার চার্জ দিয়ে তুলেছি, কুরিয়ার খরচ পর্যন্ত হয়নি। পুরোটাই প্রতারণা করেছে। যে নাম্বারে কথা বলেছি, টাকা পাঠিয়েছি সে নাম্বারটা বন্ধ।’ প্রতারণার বিষয়ে সমাজ বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত কোন অফার, কোন কেনাকাটা, শপিং করা, অর্ডার দেয়া মোটেই ঠিক নয়। জানা নেই, শোনা নেই অপরিচিতদের বিশ্বাস করা উচিত নয়।’ উর্মি রহমানের মত এরকম বহু নারী-পুরুষ এসব প্রতারকের প্রতারণার শিকার হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এদের রুখতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com