সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা উপসর্গে নিয়ে ১ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৪.০৯ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

মৃত লিটন সূত্রধর (৪০) জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের উচ্চংগা গ্রামের বাসিন্দা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, লিটনের স্বজনরা করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় হাসপাতালে আসেন। তার অবস্থা গুরুতর থাকায় আইসোলেশনে ভর্তি করা হয়।

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাহ করা হবে বলে সুজাউদ্দৌলা রুবেল জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com