সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যশোর-৬ আসনের উপনির্বাচনে শাহীন চাকলাদার বিপুল ভোটে জয়ী

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১২.৪৬ এএম
  • ৭২৭ বার পড়া হয়েছে

যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। সদর উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন তিনি।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ূন কবির বাসসকে জানান, শাহীন চাকলাদার নৌকা প্রতিকে ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।
সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় যশোর-৬ আসনটি শূন্য হয়।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com