সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী ১৯ জুলাই থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি নিয়মিত চলবে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৩.৩১ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

আগামী ১৯ জুলাই থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি নিয়মিত চলবে।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সোয়া ১ টা পর্যন্ত আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলবে। আপিল বিভাগের মামলার কার্যতালিকা প্রতিদিন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মত ভার্চুয়ালি আপিল বিভাগে গতকাল ১৩ জুলাই থেকে মামলার শুনানি শুরু হয়েছে। চলতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আপিল বিভাগে ভার্চুয়ালি বিচার চলবে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড ১৯) জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে শুরু হলো আপিল বিভাগে ভার্চুয়াল বিচারিক কার্যক্রম।
গত ১৩ মার্চ থেকে সুপ্রিমকোর্টে ছুটি শুরু হয়। এরপর করোনার কারণে ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটির কারণে দেশের সব আদালতেও ছুটি ঘোষণা করা হয়। জরুরি মামলা সংক্রান্ত এবং জনগনের ন্যায়বিচার নিশ্চিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল বিচারে অধ্যাদেশ জারি করে সরকার। পরে তা জাতীয় সংসদে বিল আকারে পাশ হয়।
গত ১১ মে থেকে ভার্চুয়ালি অধস্তন আদালতসহ হাইকোর্টের কয়েকটি বেঞ্চে জরুরি মামলার শুনানি শুরু হয়। এরপর আপিল বিভাগে চেম্বার কোর্টেও কার্যক্রম শুরু হয়। এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চেও কার্যক্রম শুরু হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com