সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়ায় মানবদেহে করোনার ভ্যাকসিনের সফল প্রয়োগ

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১১.৩৬ এএম
  • ৫০৪ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে বড় ধরনের সাফল্য পাওয়ার দাবি করেছেন রাশিয়ার একদল বিজ্ঞানী। বিশ্বে এই প্রথম মানবদেহে করোনার ভ্যাকসিনের সফল প্রয়োগ হয়েছে বলে জানাল রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়। একদল স্বেচ্ছাসেবকের ওপর এ ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইন্সটিটিউট অব ট্রান্সন্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির পরিচালক ভাদিম তারাসোভ।

রুশ বিজ্ঞানীদের দাবি, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজিতে তৈরি করা করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা সফল হয়েছে, যা বিশ্বে এই প্রথম। রুশ সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।

জানা গেছে, ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে আগামী বুধবার (১৫ জুলাই) ছেড়ে দেওয়া হতে পারে। আর দ্বিতীয় দলটি আগামী ২০ জুলাই বাড়ি ফিরতে পারবে বলে জানানো হয়েছে।

রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি করোনার এ ভাকসিনটি তৈরি করেছে। গত ১৮ জুন সেচেনভ বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়।

সেচেনভ বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচালক অ্যালেকজান্দ্রা লুকাসেভ জানিয়েছেন, পরীক্ষার এ পর্যায়ের মূল লক্ষ্য ছিল মানব শরীরে এ ভ্যাকসিন কতটা নিরাপদ তা খতিয়ে দেখা। এই পরীক্ষা সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। তিনি বলেন, ‘এ ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। ক্লিনিক্যাল টেস্টেই তা প্রমাণিত হয়েছে।’ আরো ভ্যাকসিন তৈরির চিন্তাভাবনা তাদের আছে বলে জানিয়েছে ওই রুশ বিশ্ববিদ্যালয়টি।

এর আগে করোনার চিকিৎসায় রেমডেসিভির ওষুধ নিয়ে আশার আলো দেখা গিয়েছিল। পরে ইতালি দাবি করেছিল, তাঁরা কোভিড-১৯-এর ভ্যাকসিন বা প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছে। এর আগেও একাধিকবার করোনাভাইরাসের ভ্যাকসিন অথবা প্রতিষেধক তৈরির খবর সামনে এসেছে। পরে আবার তা হতাশও করেছে। তবে রুশ বিজ্ঞানীদের দাবি সত্যি হলে, করোনার মোকাবিলায় সফল হওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com