সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গ্রিনরোডের সেই নারীর হত্যা রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার : ডিএমপি

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০, ৭.৩৫ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে উদ্ধার করা সেই পরিচয়হীন নারীর হত্যা রহস্য উন্মোচিত হয়েছে এবং সন্ধিগ্ধ হত্যাকারীকে আটকও করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতের নাম আনসার আলী। তিনি স্থানীয় একটি বাড়ির নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন।

নবগঠিত রমনা গোয়েন্দা বিভাগের একটি দল শনিবার সকাল ০৮:৩০ টায় রাজধানীর গ্রিনরোড থেকে আনসার আলীকে গ্রেফতার করেছেন।

রমনা ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএম  জানান, গত শুক্রবার সকাল ৪:৩০ টায় গ্রিনরোড এলাকার পাকা রাস্তার পাশে এক অজ্ঞাতনামা নারীর (৪০) মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মরদেহের নাক-মুখ দিয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছিল, শরীরের কামিজ ছেঁড়া, গলায় ওড়না ও পাটের সুতা দিয়ে গিট দেওয়া ছিল।

তিনি বলেন, অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন করতে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেন গোয়েন্দা বিভাগ। আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে ঘটনার সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থলের পাশের একটি বাড়ির নৈশ প্রহরী আনসার আলীকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা মিশু বিশ্বাস পিপিএম আরো জানান, গ্রেফতারকৃত আনসার আলীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। গত বৃহস্পতিবার রাতে সিকিউরিটি গার্ডের ডিউটিরত থাকা অবস্থায় মেয়েটি গেটের কাছে আসলে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন তিনি এবং এক পর্যায়ে আনসার আলী নারীকে বাথরুমে নিয়ে যান। কিন্তু “অর্থনৈতিক বিষয়” নিয়ে দুজনের কথা কাঁটাকাটি হলে একপর্যায়ে আনসার আলী ঐ নারীর গলা চেপে ধরেন এবং বাথরুমের দেয়ালের সাথে ধাক্কা মারেন। আঘাতে মুখ ও গাল থেকে রক্ত বের হয়ে বাথরুমেই মৃত্যুবরণ করেন ওই নারী। আনসার আলী রাতেই মরদেহের গলায় ওড়না ও পাটের রশি পেঁচিয়ে টেনে নিয়ে রাস্তার পাশে ফেলে রাখেন।

পুলিশ জানান, গ্রেফতারকৃত আনসার আলী স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

ডিএমপি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com