মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে আরো ১০৫ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০, ৬.৫৯ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আরো ১০৫ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। কক্সাজারের একটিসহ মোট সাতটি ল্যাবের চারটিতে সর্বশেষ ৪২৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত রিপোর্টের অংশ হিসেবে আজ রোববার সকালে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাসসকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৪২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা কম হওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যালসায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা গতকাল পরীক্ষা করা হয়নি।
তিনি বলেন, সিভাসুতে নমুনা আসে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি থেকে। তাদের ওখানে গত দু’দিন নমুনা কম থাকায় নিজেরাই পরীক্ষা শেষ করেছে, সিভাসুতে পাঠায়নি। ইম্পেরিয়ালে শুক্রবারে কোনো নমুনা নেয়া হয়না। তাই শনিবার তাদের কোনো রিপোর্টও থাকেনা। এছাড়া, চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার নমুনা কক্সাজার মেডিকেল কলেজে পাঠানো হয়। গতকাল সেখানে নমুনা পাঠানো হয়নি। এসব কারণে নমুনা কম হয়েছে।
তিনি জানান, বাকী চারটি ল্যাবে ৪২৫টি নমুনায় পজিটিভ হয়েছেন ১০৫ জন। এদের মধ্যে নগরের ৬১ জন এবং উপজেলার ৪৪ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেন। সুস্থ হয়ে ৩৭ জন বাড়ি ফিরে যান। আজকের রিপোর্টসহ চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১১ হাজার ৪৯০ জন।
ল্যাবভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৬টি নমুনা পরীক্ষায় পজিটিভ হন ২০ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায় ১৪ জন করোনা পজিটিভ হন। বেসরকারি শেভরন ক্লিনিকে ১২৯টির মধ্যে ২৮টি নমুনায় করোনা ভাইরাস পাওয়া যায়।
সিভিল সার্জন বলেন, গত ১০ দিন ধরে করোনা পজিটিভের হার কমে এসেছে। আগে যেখানে ৩০ শতাংশের ওপরে আসতো এখন সেখানে ২০ শতাংশের কাছাকাছি থাকছে। এটি ইতিবাচক। তাই বলে এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে রাজি নন তিনি। বলেন, ‘আমরা এ ব্যাপারে তীক্ষè নজর রাখছি। আসন্ন ঈদুল আজহার সময়টিতে খুব সচেতন থাকতে হবে। কোরবানির আগে-পরের সময়টি সন্তোষজনক ভাবে পার করতে পারলে পরিস্থিতির উন্নতি হবে বলে বিশ্বাস করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com