সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে করোনা উপসর্গ নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক’র মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০, ১২.০৪ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার–কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বারে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃতঃ হাজী সিরাজুল ইসলামের জৈষ্ঠ পুত্র,জাফরগঞ্জ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী, সাবেক জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম সরকার(৬২) পারিবারিক সৃত্রে জানা যায় জাহাঙ্গীর আলম বেশ কয়েক দিন যাবত করোনাভাইরাসের উপসর্গ জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। মৃত জাহাঙ্গীর আলমের লাশ দাফনে সংকট দেখা দিলে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ লিটন সরকার।তার নেতৃত্বে ১০১ জন টিমের মধ্য থেকে ১২ জনের একটি তরুণ টিম শনিবার সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করেন।

ওই দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান যে জরুরি প্রয়োজনে তিনি জেলা প্রশাসনের সভায় উপস্থিত থাকাতে বিষয়টি অবগত হতে বিলম্ভ, তবে তিনি জানান শনিবার বিকাল পর্যন্ত নতুন করোনা পজেটিভ- ৫ জন ও নতুন করোনা জয়ী- ৫জন। উপজেলা মোট করোনা পজেটিভ ৩৬৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেন- ২৬৮ জন। মোট মৃত্যু বরন করেন- ২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com