সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলের ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ১২.৩৬ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

এইচ আর হিরু গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোচাশহর এলাকায় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান,মহিমাগঞ্জ ইউনিয়নের নামা চরপাড়া গ্রামের আজাহার আলী বেপারীর ছেলে মৎস্যজীবি আব্দুল আলীম (৩২) মাছ শিকার করে জীবিকার নির্বাহ করে আসছিল। প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত মাছ শিকারের পর বাজারে বিক্রি করে পরদিন সকাল ১০টা নাগাদ বাড়িতে ফিরে আসে সে। শুক্রবার সে স্থানীয় নলি বিলে মাছ শিকারে যায় এবং পরদিন বিল থেকে কিছু দূরে কোচাশহর শাহপুর এলাকায় পানিতে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় মানুষ। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com