সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আরো ৬৩ হাজার ৬৪৩ জন আক্রান্ত

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ১২.২০ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে শুক্রবার মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৬৩ হাজার ৬৪৩ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় সময় রাত সাড়ে ৮ পর্যন্ত (গ্রীনিচ মান সময় শনিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৭৭৪ জন প্রাণ হারিয়েছে।
এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৮০ হাজার ছাড়ালো এবং দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৯৬৯ জনে দাঁড়িয়েছে।
এর আগের দিন বুধবারও প্রাত্যহিক আক্রান্তের নতুন রেকর্ড হয়। সেদিন ২৪ ঘণ্টার হিসাবে ৬৫ হাজার ৫৫১ জন করোনায় সংক্রমিত হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এতে মৃত্যু হারও খুব শিগগির বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশংকা করছেন।
সাম্প্রতিক দিনগুলোতে টেক্সাস ও ফ্লোরিডায় কোভিড-১৯ ভাইরাসে রেকর্ড সংখ্যক মৃত্যুর খবর জানা গেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বৃহস্পতিবার রাজনৈতিক বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ফাইভথার্টিএইট’কে বলেন, ‘একটি দেশ হিসেব যখন আমরা যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর সাথে তুলনা করি তখন আমি মনেকরি না আপনি বলতে পারেন আমরা অনেক ভাল করছি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ডা. ফাউচি একজন ভাল মানুষ। তবে তিনি অনেক ভুল করেছেন।
আর এ জন্য ট্রাম্প তার প্রশাসনের অংশ হলেও এ বিজ্ঞানীর কঠোর সমালোচনা করেন।
এদিকে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা আবার অনেক বেড়ে যাওয়ার কারণে এ দুই অঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com