সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থেকে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২০, ৮.৫০ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান ভুইয়া মাসুদ :      খিলগাঁও থানার পশ্চিম নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-  মোঃ হিমেল মিয়া (২৬) মোঃ নুরুজ্জামান সুমন (৩৪),ও মোঃ রকিবুর রহমান অপু (২৬)। এসময় তাদের নিকট হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী উল্লেখ করে গোয়ন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে তথ্য ছিল পশ্চিম নন্দীপাড়া ১ নং রোডে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবাসহ অবস্থান করছেন। সেই ভিত্তিতে ৭ জুলাই বিকাল আনুমানিক ০৫.১০টায় উক্ত স্থানে অভিযান করে আতাউর রহমানের বাড়ির সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা  কর্মকর্তা আরো বলেন, ধৃতরা কক্সবাজার হতে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com